ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ০৯:২৯ পিএম

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে বাংলাদেশ

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।  মালয়েশিয়ার কুচিংয়ে প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ ব্যবধানে গুয়ামকে পরাজিত করেছে। এরআগে প্রথম খেলায় বাংলাদেশ একই ব্যবধান ২-১ এ প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

আজ দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো: রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হন। ফলে ম্যাচে ১-১ সমতা হয়।

দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়।

আরও পড়ুন

বাংলাদেশ জুনিয়র পুরুষ টেনিস দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করছে। সম্প্রতি বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। এই পর্যায়ে যা বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সাজে ফারিয়া, ছবিতে মুগ্ধ ভক্তরা

১

দেশের ৩ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

২

সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম

৩

বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৫১০

৫

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক লিটন দাস

৬