ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ০৮:২৭ পিএম

বগুড়ার শিবগঞ্জে মেসার্স আয়েশা ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে মেসার্স আয়েশা ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়েছে, ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : আজ বুধবার (১২ মার্চ) বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদস্থ অবৈধ ইটভাটা মেসার্স আয়েশা ব্রিকস  ভেঙ্গে দেওয়া হয়েছে।

হাইকোর্টের নির্দেশনা অনুসারে বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ এই ইটভাটা ভেঙ্গে দেওয়ার পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহসুদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। অভিযান চলাকালে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্য, বগুড়া জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বগুড়ার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

১

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

২

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত

৩

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা কলেজে কমিটি ও অধ্যক্ষ নিয়ে বিরোধ, ব্যহত হচ্ছে পাঠদান

৪

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

৫

বগুড়ায় সরকারি হাসপাতালের পাশেই বেসরকারি চিকিৎসাকেন্দ্রের ছড়াছড়ি

৬