ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ০৬:৫৫ পিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ড. জাহিদুল ইসলাম ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।  জলবায়ু সংক্রান্ত তার পাঁচটি গ্রন্থ ছাড়াও দেশে এবং বিদেশে অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৫৫ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার কাহালুতে দুই বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তেলের পরিমাপ কারচুপি ও মজুত প্রতিরোধে জয়পুরহাটে অভিযান

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বগুড়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

এবার ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি