ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ০৯:২২ এএম

রিয়াল তারকা কামাভিঙ্গাকে দলে চায় ম্যানসিটি

রিয়াল তারকা কামাভিঙ্গাকে দলে চায় ম্যানসিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি আগামী গ্রীষ্মে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে, যেখানে মাঝমাঠকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। সেই তালিকায় রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার নামও রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

২০২৪-২৫ মৌসুম সিটি’র জন্য হতাশাজনক কাটছে। তাই জানুয়ারির দলবদলে ওমর মারমুশ, আবদুকোদির খুসানভ, ভিতর রেইস ও নিকো গনসালেজকে প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড খরচ করে দলে টেনেছে তারা। তবে মাঝমাঠের শক্তি বাড়াতে গ্রীষ্মকালীন দলবদলেই আরও বড় পরিকল্পনা রয়েছে গার্দিওলার। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, ম্যান সিটি সক্রিয়ভাবে কামাভিঙ্গার ওপর নজর রাখছে। কামাভিঙ্গার এজেন্সি একই গ্রুপ, যারা জানুয়ারিতে মারমুশের সিটিতে আসার ব্যবস্থা করেছিল।

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের হয়ে ১৭০-এর বেশি ম্যাচ খেলা সত্ত্বেও কামাভিঙ্গা কখনও নিয়মিত শুরুর একাদশের সদস্য হয়ে উঠতে পারেননি। তবে ক্লাবের গুরুত্বপূর্ণ স্কোয়াড খেলোয়াড় হিসেবে তিনি নিজের জায়গা করে নিয়েছেন, যার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে রিয়ালের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। কামাভিঙ্গা নিজে এখনও ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিশেষ করে লুকা মদ্রিচের ভবিষ্যৎ এবং পরের মৌসুমে রিয়ালের কোচ কে থাকবেন, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। অন্যদিকে, সিটিও গ্রীষ্মের দলবদলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মিডফিল্ডারদের মধ্যে মাতেও কোভাচিচ, ইলকায় গুন্দোগান, বার্নার্দো সিলভা এবং এমনকি কেভিন ডি ব্রুইনেও ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাই কামাভিঙ্গার মতো প্রতিভাবান মিডফিল্ডারের দিকে নজর রেখেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে সন্ন্যাসতলী’র শতবর্ষী ঘুড়ি মেলায় মানুষের ঢল

বগুড়ায় ভয়াবহ হারে কমছে শিশুদের দৃষ্টিশক্তি, ডিভাইস হারানোর ভয়ে বলছে না অভিভাবকদের

বগুড়ার সান্তাহারে হোটেলের বর্জ্য দিয়ে খাল ভরাট করায় মালিকের জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি রোববার জেনেভায় সই হতে পারে

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত