ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫ ১১:১০ এএম

নতুন প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা

নতুন প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মধুমিতা সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ে এখন বেশি একটা দেখা না গেলেও খোলামেলা পোশাকের জন্য ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

এদিকে ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি। তবে পুনরায় সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। 

প্রেমিক দেবমাল্যর সঙ্গে সিকিমের পাহাড়ে সময় কাটাচ্ছেন তিনি। পাহাড় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন নিজেদের নানা মুহূর্ত। শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ হাসিখুশি খোশ মেজাজে ধরা দিয়েছেন এ জুটি।

আরও পড়ুন

ছবি শেয়ার করে মধুমিতা ক্যাপশনে লিখেন, ‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি।’ 

‘প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’

মধুমিতা লেখেন, ‘কোথায় কোথায় ঘুরছি, তার থেকেও ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কার সঙ্গে ঘুরছি। আরও কিছু স্মরণীয় মুহূর্ত। তোমার সঙ্গে সবটাই বাড়ির মতো মনে হয়। তুমিই আমাকে জগৎ চিনিয়েছ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে যুবক গ্রেপ্তার

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপ-হাইকমিশনের বিশেষ নির্দেশনা

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করলো মালয়েশিয়া

সেপ্টেম্বরে বন্যার শঙ্কা, হতে পারে তাপপ্রবাহ ও বজ্রঝড়

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ২০

দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী