ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ১০:১৬ দুপুর

আর্জেন্টিনাকে তাদের মাটিতে হারাল ব্রাজিল

আর্জেন্টিনাকে তাদের মাটিতে হারাল ব্রাজিল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দেশের ম্যাচ মানেই উত্তেজনা, জমে উঠে কথার লড়াই। তুমুল উত্তেজনাকর সেই ম্যাচে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে দল দুটি। তার আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দু’দল। যেখানে আর্জেন্টিনাকে তাদের মাটিতে হারিয়েছে ব্রাজিল।

গতকাল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামে ব্রাজিল। আর সেই ম্যাচে ২৫ রানে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল। স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতির হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। যেখানে টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। সেখানেই এবার আর্জেন্টিনাকে হারিয়ে গ্লোবাল রাউন্ডের পথে ব্রাজিলের নারী ক্রিকেট দল।

আরও পড়ুন

ম্যাচে টসে হেরে ব্যাটিং পাওয়া ব্রাজিল পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করে ৬৯ রান। যার জবাব দিতে নেমে ১৫.১ ওভারে ৪৪ রানে অলআউট হয় আর্জেন্টাইন নারী দল। ব্রাজিল ম্যাচ জিতে ২৫ রানে। টুর্নামেন্টে ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী ১৭ মার্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা হয়েছেন সিনিয়র সহকারী সচিব 

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

দেশে সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা