ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫ ০৪:০৩ পিএম

রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল

রোজা রেখেই খেলছেন লামিনে ইয়ামাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধির মাস। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব। যেখানে ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরা। রোজা রেখে খেলতে নামেন তারা। যদিও রোজা রেখে ফুটবলার খেলা মোটেও সহজ কথা নয়। তবে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য রেখে রোজা রেখেও ফুটবল খেলেন মুসলিম খেলোয়াড়রা। এই তালিকায় আছে বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল।

বাবা মরক্কোর, মা গিনির। লামিনে ইয়ামালের জন্ম স্পেনে। মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল বার্সেলোনার গুরুত্বপূর্ণ ফুটবলার। পবিত্র রমজান মাসে বাকী মুসলিমদের মতো তিনিও রোজা পালন করছেন। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। এরই মাঝে গুঞ্জন উঠে, ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেওয়ার পেছনেও রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই। তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন ইয়ামালকে উঠিয়ে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

আরও পড়ুন

গণমাধ্যমের সূত্রে জানা যায়, রোজা পালনের ক্ষেত্রে ইয়ামালকে কোনো প্রকার বিধি-নিষেধের মধ্যে পড়তে হচ্ছে না। বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে এই স্প্যানিশ সেনসেশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। চলতি মাসে ইয়ামাল বার্সেলোনার নিজস্ব আবাসন প্রকল্প লা মাসিয়া ত্যাগ করে তার দাদি ফাতিমা এবং চাচা আব্দুলের বাড়িতে অবস্থান করছেন। সেখানেই রমজানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে ইয়ামালের জন্য। ক্লাবের পক্ষ থেকে ম্যাচের দিন ইফতারের প্রতি রাখা হচ্ছে নজর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

পুলিশকে পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে

পঞ্চগড়ে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন

বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

সরকারি ও বিরোধী দল মিলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত