ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০১:৫৯ দুপুর

রাজধানীর পল্লবী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা

রাজধানীর পল্লবী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর পল্লবী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির আহত হন। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিম (২৩) সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন-আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই। ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুসি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুসি মারেন। পরে আমরা তাকে আটক করি।

আরও পড়ুন

তিনি বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিনজনকেও থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে। তিনি আরও বলেন, এ ঘটনার পর আমরা তিনজন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের  হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাসের জন্যই বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল : পাটওয়ারী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত

বিএনপি এক কোটি চাঁদাবাজের কর্মসংস্থান করতে চায়: পাটওয়ারী

শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে : অধ্যক্ষ শাহাবুদ্দীন

জীবনের সেরা সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা