ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৫ ১১:০৩ এএম

ছাত্রদল সভাপতির রগ কেটে আটকে রাখে বিএনপি নেতারা!

ছাত্রদল সভাপতির রগ কেটে আটকে রাখে বিএনপি নেতারা!, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে নিয়ামতি বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য নিয়ে আসাদুল্লার সঙ্গে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে শনিবার রাতে বাজারে পেয়ে তাদের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে অবরুদ্ধ করে রাখে আসাদুল্লাহকে।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রদল নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, স্থানীয়ভাবে জানা গেছে উভয় গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসাদুল্লাহকে একা পেয়ে প্রতিপক্ষ কুপিয়ে জখম করে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি