ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৩ এএম

বাংলাদেশসহ বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট

বাংলাদেশসহ বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ব্যবহারে বিভ্রাট,

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে “সরি, সামথিং ওয়েন্ট রং” লেখা দেখাচ্ছিল।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা।

তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি। ডেস্কটপে ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই তার স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন, ফেসবুকের সার্ভার কি আবারও ডাউন হয়েছে কি না।

ডাউনডিটেক্টর ডটকম জানিয়েছে, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ফেসবুক ব্যবহারে বিভ্রাটের কথা ওয়েবসাইটটিকে জানিয়েছেন।

আরও পড়ুন

একই সময়ে যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন ঢাবি শিক্ষক মোনামি

১

অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

২

বরগুনার পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার

৩

বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন সোনার দাম

৪

২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে সেলিনা হোসেনের ‘যাপিত জীবন’

৫

অক্টোবর মাসে ৮ হাজার ৫২৬ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

৬