ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪১ এএম

মাহে রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

মাহে রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ, ছবি: সংগৃহীত

রমজান মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয় রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।এদিকে এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপ-সচিব মো. কামরুজ্জামান সই করেন।
 
এতে বলা হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।
 
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ২ বা ৩ মার্চ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

১

বগুড়ার সোনাতলায় নৌকা বাইচ দেখতে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

২

ঠাকুরগাঁওয়ে কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা পেশা বদলাচ্ছেন অনেকে

৩

বগুড়ায় গাড়ির কালো ধোঁয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

৪

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

৫

বগুড়ার আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ঘুষ নেয়ায় তোলপাড়

৬