ভিডিও শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০২ রাত

বগুড়া ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি

বগুড়া ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়া জেলার অধীনস্থ কলেজসমূহে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ তৃণমূলের ছাত্রদল কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিজাম উদ্দিন।

এসময় তিনি বলেন, দেশ ও দলের ক্রান্তিকালে যারা রাজপথে নিজেদেরকে প্রমাণ করেছেন এখন তাদের মূল্যায়ন করার সময়। ৫ আগস্টের আগের বাংলাদেশে রাজপথে থাকা পরিশ্রমী ছাত্র নেতাদের অবশ্যই ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হবে। তবে অন্যান্য নেতৃবৃন্দ বা কর্মীদের মাঝে যারা ত্যাগী তাদেরকেও নিরাশ করা হবে না। তিনি আরও বলেন, ছাত্রদলের রয়েছে অতীতের বর্ণাঢ্য ইতিহাস। আজ বিএনপি’র রাজনীতিতে যারা সম্মুখসারীতে নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকের রাজনীতির আঁতুড়ঘর ছাত্রদল। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সকল লড়াই-সংগ্রামে ছাত্রদল অতীতের মতো রাজপথে থাকবে বলে সকল নেতাকর্মীকে তিনি সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। এছাড়াও বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন। কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজসহ বগুড়ার বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের শপথের দিনক্ষণ নিয়ে যা জানালেন প্রেস সচিব

নবনির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

গণভোটে ‘হ্যাঁ’র মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩