ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৭ সকাল

ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করলো সৌদি

সংগৃহিত,ওমরায় মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে। এর আগে গত বছরের মার্চে সব হজ ও ওমরাহ যাত্রীদের জন্য টিকাটি বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার।

এর আগে দেশটি এক নির্দেশনায় বলেছিল, ১০ ফেব্রুয়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে। এতে আরও বলা হয়, সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এটি কার্যকর হবে।


নির্দেশনায় বলা হয়েছিল, সৌদিতে আসার অন্তত ১০দিন আগে টিকাটি নিতে হবে ও তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে। এরই মধ্যে দেশটির সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে।

আরও পড়ুন

এদিকে, পবিত্র রমজান মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি আছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা করতে যান। মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সৌদিতে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এখন সবাই নির্বিঘ্নে সৌদিতে গিয়ে ওমরা করে আসতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক

বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ 

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার