ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:১৯ পিএম

পপির প্রতিবাদ

পপি

অভি মঈনুদ্দীন : আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় পপি তার মা ও বোনদের আনা অভিযোগকে ‘মিথ্যাচার, বানোয়াট ও নাটক’ বলে পাল্টা মন্তব্য করেছেন।

পপি বলেছেন, নিজের জন্য না ভেবে সারাজীবন যাদের কাজ করে নিজের হাতে সবটুকু দিয়েছি তারা আসলে আমার না। কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ভাই-বোনদের লালন করে বড় করেছি। কিন্তু এদের মধ্যে কৃতজ্ঞতাবোধ নেই। কাদের নামে অভিযোগ করবো? এরা তো আমারই ভাইবোন। ওদের কারণে অনেক লাঞ্ছিত নির্যাতিত হয়েছি কিন্তু কিছুই বলিনি। আমার রোজগারের টাকায় কেনা সম্পত্তির কিছুই আমার নামে ছিল না। দেহটা ছাড়া আমার সবকিছু তাদের আন্ডারে ছিল। বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন অনুভব করলে দেখলাম আমার জানটা ছাড়া কিছুই নেই। পৃথিবীতে ভালো মা যেমন আছেন তেমনি খারাপ মাও আছে। দুর্ভাগ্য মা আমাকে ভালোবাসেনি।

কাঁদতে কাঁদতে পপি বলেন, মা বোনদের কাছে আমি সোনার ডিমপাড়া হাঁস ও টাকা ছাপানোর মেশিন ছিলাম। ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি। ২০০৭ সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না। তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন। তিনি অনেক সাপোর্ট করেছিলেন। বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন। কিন্তু তারপর বাবা মা বেঈমানি করেছে। সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেককিছু ফেইস করেছি। এতদিন বোকা ছিলাম। যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু।

আরও পড়ুন

এই নায়িকা বলেন, ২৮ বছর ধরে হয়তো আমি ক্যামেরার সামনে ভালো অভিনয় করেছি। এজন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু বাস্তবে জীবনে আমি অনেক কাঁচা। চুপ থেকে অনেক সহ্য করাটাই পরিবার আমার দুর্বলতা মনে করেছে। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম। মা বলে আমি এতদিন চুপ ছিলাম। আর পারছি না। দীর্ঘ ভিডিও বার্তায় বাকি জীবনটা ভালো থাকার জন্য পপি তার শুভাকাঙ্ধসঢ়;ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি পপি জানান, তিনি তার মা বোন ভাইদের কাছ থেকে দূরে থেকেই ভালো থাকতে চান। সবশেষে পপি বলেন, সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় এই দোয়াটুকু করবেন সবাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ রবিনের দূর্দান্ত সেঞ্চুরীতে বড় সংগ্রহের পথে ময়মনসিংহ

১

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি অনুষ্ঠিত

২

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

৪

তওবার নামাজের ফজিলত, নিয়ত ও নিয়ম

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশার ইনজেকশন ও সিরাপ জব্দ

৬