ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৫৭ পিএম

রূপগঞ্জে বৈদ্যুতিক সরঞ্জাম 'চুরি' করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রূপগঞ্জে বৈদ্যুতিক সরঞ্জাম 'চুরি' করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াকুব (৩২) নামে এক ব্যাক্তি বৈদ্যুতিক সরঞ্জাম 'চুরি' করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আলতাব হোসেন জানান, খাদুন এলাকার জালাল উদ্দীনের ছেলে ইয়াকুব (৩২) বিদ্যুতের খুটি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে গিয়ে শর্টসার্কিটের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইয়াকুবের বড় ভাই ইয়াছিন জানান, খাদুন এলাকার শাকিল সহ বেশ কয়েকজন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান, বিদ্যুতের খুঁটির নিচে লাশ পড়ে রয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, কোন রহস্য আছে কিনা তা তদন্ত করে বের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: শফিকুর রহমান

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে: আইনমন্ত্রী 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা : আটক ২

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সাচিং প্রু জেরী

যথাসময়ে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন হবে: মঈন খান