ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৩৮ পিএম

বগুড়ার শিবগঞ্জে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা সড়কে দুর্ভোগ পাঁচ গ্রামের মানুষের

বগুড়ার শিবগঞ্জে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা সড়কে দুর্ভোগ পাঁচ গ্রামের মানুষের

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে একটি সড়ক পাকাকরণের জন্য গত তিন মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে। এতে সড়ক দিয়ে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচ গ্রামের মানুষকে। উপজেলার আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম থেকে কাটগাড়া গ্রাম পর্যন্ত কাঁচাসড়কটি এক কিলোমিটার। স্থানীয়রা জানান, ওই সড়ক দিয়ে আটমুল ও কিচক ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

সড়কটি পাকাকরণের জন্য উপজেলা প্রকৌশলী অফিস থেকে অর্থ বরাদ্দ ও ঠিকাদার নিয়োগ করা হয়। ঠিকাদারের পক্ষ থেকে সড়কটি খুঁড়ে রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, গত তিন মাস আগে পাঁচ ফুট গভীর করে সড়কটি খুঁড়ে তার ওপর বালু ফেলা হয়েছে। যার ফলে ওই সড়ক দিয়ে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন

উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, সড়কটি এভাবে খুঁড়ে রাখা হয়েছে বিষয়টি তার জানা নেই। ঠিকাদারের সাথে কথা বলে অতিদ্রুত সড়কটির কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

বেগমগঞ্জে বাইকে আড়াই কেজি গাঁজা পাচারকালে কুমিল্লা চক্রের ২ সদস্য গ্রেপ্তার-

নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: এ্যানি

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা জেমস

বগুড়ায় মোকছেদুল হত্যার ঘটনায় একজন গ্রেফতার

টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও ইংলিশদের দাপুটে শুরু