ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৫:৪১ পিএম

বকশীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বকশিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের বকশীগঞ্জে ট্রাকচাপায় মনিরুজ্জামান মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশিগঞ্জ-শেরপুর সড়কের মাষ্টারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বকশিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।

আরও পড়ুন

বকশিগঞ্জ হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, মনিরুজ্জামান মিন্টু সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শেরপুর যাচ্ছিলেন। বকশিগঞ্জের চরকাউরিয়া মাষ্টার বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন 

১

কাঁচি দিয়ে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা

২

উপায়ের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৫৫ হাজার টাকা

৩

ঐক্যবদ্ধ শক্তির কাছে যেকোনো অপশক্তি পরাজিত হতে বাধ্য : ত্রাণমন্ত্রী দুলু

৪

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে নগদ

৫

সমবায়ের মাধ্যমে দেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

৬