ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৭ এএম

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ,ছবি: সংগৃহীত

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে কথা বলবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে শেখ হাসিনার এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন।হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’

আরও পড়ুন

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া আরেক স্ট্যাটাসে বলা হয়, ‘যেসব মিডিয়া হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে একজনের কারাদণ্ড, তিন ধূমপায়ীর জরিমানা

১

পার্বত্য জেলা পরিষদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২

সিরাজগঞ্জের শাহজাদপুরে নছিমন উল্টে নিহত ১

৩

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

৪

বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে ও বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে : একেএম আহসানুল তৈয়ব জাকির

৫

পাবনার ঈশ্বরদীতে মদ তৈরির কারখানার সন্ধান, রূপপুরের কর্মীসহ আটক ২

৬