ভিডিও বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৯ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা। প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক পদ্দানটারী গ্রামে।

পুলিশ জানায়, ওই গ্রামের প্রতিবন্ধী আব্দুল কুদ্দুসের স্ত্রী শিউলী বেগম (৪২) গতকাল সোমবার বিকেল ৫টার পর সকলের অগোচরে রান্নাঘরের তীরের সাথে ছাগল বাঁধার রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। বাড়িতে তার সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রান্নাঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে আত্মহত্যার বিষয়টি নিশ্চত হয়। ওই দিন স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয় বলে এলাকাবাসীরা জানান। স্বামী এবং ভাইয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে তদন্তকারী পুলিশ ধারনা করেছে।

আরও পড়ুন

পুলিশ লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শিউলী বেগমের লাশ পারিবারিক কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন করা হয়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার ৭০ ব্যাটারি জব্দ, ২৫ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

৮টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা

বিপদ থেকে ঘুরে দক্ষিণ আফ্রিকায় হার বাঁচাল বাংলাদেশ

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি: রিজভী

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন