ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:০৭ পিএম

বগুড়ায় চেক প্রত্যাখান মামলায় একজনের জেল-জরিমানা

বগুড়ায় চেক প্রত্যাখান মামলায় একজনের জেল-জরিমানা, প্রতীকী ছবি

কোর্ট রিপোর্টর : পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক প্রত্যাখানের অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি বগুড়া কাহালু উপজেলার ভাদাহার গ্রামের জয়নাল আবেদিন মন্ডল ওরফে জোব্বার মুন্সির ছেলে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ হোসেন এই মামলার রায় দেন।

বগুড়া শহরের কাটনারপাড়ার দত্তবাড়ীর উত্তম সাহার ছেলে কার্তিক চন্দ্র সাহার দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামি আব্দুর রাজ্জাকের কাছে তার পাওনা ১০ লাখ টাকা পরিশোধের জন্য ইসলামী ব্যাংকের মহাস্থান গড় শাখার আসামির নামীয় ব্যাংক হিসেবের ১০ লাখ টাকার মূল্যমানের একটি ব্যাংক চেক গত ২০১৯ সালের ২০ মে কার্তিক চন্দ্র সাহাকে প্রদান করেন।

আরও পড়ুন

কার্তিক চন্দ্র সাহা ব্যাংক চেকটি নগদায়নের জন্য ৩০ মে ওই ব্যাংকে গেলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখান হয়। পরে কার্তিক চন্দ্র সাহা আসামির প্রতি লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও আসামি আব্দুর রাজ্জাক পাওনা টাকা পরিশোধ না করায় তিনি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় সাজে জয়া আহসানের মুগ্ধতা, নজর কাড়ল নতুন লুক

১

৮৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ১১২

২

১০০ কর্মী নিয়োগ দেবে আরএফএল, ফ্রেশার প্রার্থীদের আবেদন

৩

ম্যানেজার পদে নিয়োগ দেবে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ, কর্মস্থল ঢাকা

৪

হুথি হামলা ঠেকাতে সৌদি আরবে সামরিক সরঞ্জাম মোতায়েন করছে ফ্রান্স

৫

বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা

৬