ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৯ দুপুর

রানে ফিরে তামিমের প্রতি কৃতজ্ঞতা হৃদয়ের 

রানে ফিরে তামিমের প্রতি কৃতজ্ঞতা হৃদয়ের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই রান নেই তাওহিদ হৃদয়ের ব্যাটে। চলতি বিপিএলেও ছিলেন ব্যর্থ। প্রথম ১২ ম্যাচে মাত্র ১৯৮ রান করেছিলেন, ছিল না কোনো ফিফটি। অবশেষে কোয়ালিফায়ার-১ এ চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৫৬ বলে অপরাজিত ৮২ রানের দারুণ ইনিংস খেলে বরিশালকে ৯ উইকেটের বিশাল জয় এনে দেন তিনি। ম্যাচ শেষে হৃদয় স্মরণ করেছেন তার কঠিন সময় ও সেই সময় পাশে থাকা মানুষদের।

 সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হৃদয় জানান, পারফর্ম করতে না পারার পেছনে ‘ব্লক’ খাওয়ার মতো এক মানসিক চাপ কাজ করছিল তার মধ্যে। তবে সেই বাধা কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল। হৃদয় লিখেছেন, ‘সেদিন ‘রাইটার্স ব্লক’ নামে একটি শব্দের সঙ্গে পরিচিত হলাম। বিস্তারিত জানার পর মনে হলো, আমিও যেন কোনো এক ধরনের ব্লক খেয়ে আছি। নিয়মিত পরিশ্রম করছি, ধৈর্য ধরছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান আসছিল না। বিশেষ করে গত দুই বিপিএল’র পর আমার প্রতি সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল।’ তিনি আরও লেখেন, ‘রান না পাওয়ায় আমি যতটা কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি হতাশা দেখেছি আমার ভক্ত-সমর্থকদের মধ্যে। তবে আশেপাশের মানুষদের কাছ থেকে সবসময় অনুপ্রেরণা পেয়েছি। তামিম ইকবাল ভাই, আপনাকে বোঝানোর মতো ভাষা নেই যে আপনি কতটা অভিভাবকের মতো ছিলেন আমার জন্য। এত প্রত্যাশার চাপের মধ্যেও পুরো দল আমাকে বারবার বুঝিয়েছে যে, এটি স্বাভাবিক, আমি আবার রানে ফিরব। কৃতজ্ঞতা জানাই আমাদের কোচিং স্টাফ, সতীর্থদের প্রতি, বিশেষভাবে ফিজিও বায়েজিদ ভাই ও শাহীন ভাইকে।’ 

আরও পড়ুন

ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় লেখেন, ‘ক্রিকেটপ্রেমীরা আমাদের ভালোবাসেন, ভালো খেললে প্রশংসা করেন, খারাপ খেললে হতাশ হন। তবে তাদের এই ইতিবাচক-নেতিবাচক প্রতিক্রিয়া দুটোই আমাদের শক্তি হিসেবে কাজ করে। ধন্যবাদ মহান রাব্বুল আলামিনকে, ধন্যবাদ ফরচুন বরিশালের সকল সদস্যকে, ধন্যবাদ আমাদের সকল সমর্থককে।’  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত

নির্বাচনে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

‘আওয়ার দাদু ইজ কামিং’: এবার সিলেটে গেম অব থ্রোন্সের আদলে জামায়াত আমিরের ব্যানার