ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৩:০২ পিএম

নিখোঁজ কিশোরী সুবার দেখা মিলল নওগাঁয়

নিখোঁজ কিশোরী সুবার দেখা মিলল নওগাঁয়,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। 

এসব তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। তিনি বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সাথে গেছে। তার নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দু’জন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।

আরও পড়ুন

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সে জন্য চারদিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

১

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

২

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘টেস্ট টোয়েন্টি’

৩

জামায়াতের খালিদুজ্জামানকে ‘ভণ্ড ডাক্তার’ আখ্যা দিয়ে রাশেদের পোস্ট

৪

এবার সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

এত বলি টুকু কই? টুকু তো আর আসে না: রুমিন ফারহানা

৬