ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০২:১৪ পিএম

বগুড়ায় আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ জন নেতা-কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখও রয়েছে। গতকাল রোববার রাতে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে শহরের রহমাননগর এলাকা থেকে বিশালকে গ্রেপ্তার করা হয়।

বিশাল শহরের রহমান নগর এলাকার সোনা মিয়ার ছেলে। এ ছাড়া ধৃত অপর ৪ জন হলো, সদরের খামারকান্দি গ্রামের মাহফুজুর রহমানের ছেলে আওয়ামী লীগের  সদস্য মেহেদী হাসান, মাটিডালি করতোয়া আবাসিক ফকির পাড়ার আব্দুর রহমানের ছেলে আওয়ামী লীগ সদস্য রিমন রহমান কাঞ্চন, বগুড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঠনঠনিয়া এলাকার মৃত দেওয়ান সারোয়ারের ছেলে দুলাল হোসেন ও শহরের কামারগাড়ী এলাকার মৃত হাসেন আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী মো: মাহমুদুন্নবী রাসেল ও গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা ।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশাল শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে  সে পলাতক ছিলো। ধৃত আসামিরা ৫ আগষ্টে ছাত্র-জনতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলার সন্দিগ্ধ আসামি। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিল’কে নিয়ে ছেলে মূসার স্বপ্ন

বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান

পাহাড়ি ঢলে দীঘিনালা সাবস্টেশন বন্ধ, বিদ্যুৎহীন সাজেকোচ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আর্থিক লেনদেন নিয়ে তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বগুড়ার দুপচাঁচিয়ায় সম্রাট হত্যার আসামী করিম রিমান্ড শেষে কোর্ট হাজতে