ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৪:০০ পিএম

সুদানে গবাদি পশুর খামারে হামলায় নিহত ৩৫

সুদানে গবাদি পশুর খামারে হামলায় নিহত ৩৫, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি অঞ্চলে গবাদি পশুর খামারে হামলা চালিয়ে কমপক্ষে ৩৫ জনকে হত্যা করা হয়েছে। আর আহত হয়েছে আরও ৪৬ জন।  তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। স্থানীয় এক কমিউনিটি নেতার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রোববার (২ ফেব্রুয়ারি) কমিউনিটি নেতা মায়োম অ্যাটেনি বলেন, গত ৩১ জানুয়ারি দিনকা বোর গবাদি পশুর খামারে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, চারটি খামারে হামলা চালিয়ে ১১ হাজার গবাদি পশু চুরি করা হয়েছে। তবে হামলার স্থান মাগউই কাউন্টির কমিশনার ওলুম পোল পোল আতারুক এবং কাউন্টির পূর্ব ইকুয়েটোরিয়ার তথ্যমন্ত্রী এলিয়া জন আহাজি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের প্রধান নিকোলাস হেসম পূর্ব ইকুয়েটোরিয়ার গবাদি পশুপালক এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

হেসম এক বিবৃতিতে সহিংসতার নিন্দা জানিয়ে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন, ‘এ ধরনের আক্রমণ এবং পাল্টা আক্রমণ বন্ধ করতে হবে। ’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০ বছর বাঁচতে চান পুতিন আয়ু বাড়াতে গবেষণায় ৭ হাজার বানর!

১

হিমাগারে মজুত লাখ লাখ বস্তা আলু, উত্তোলন করলেই গুনতে হচ্ছে লোকসান

২

রাইজিং স্টার এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ গ্রেফতার ৫২০

৪

দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

৫

গাজীপুরে মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৬