ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৭:৩৯ পিএম

ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সাবেক ১ নম্বর প্যানেল মেয়র আসিফ হোসেন ডনকে নগরীর পাটগুদাম এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।


রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডন ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আরও পড়ুন

ওসি সফিকুল ইসলাম বলেন, “আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান আহমেদ সাগর হত্যা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে আবারো পালিয়ে যান ডন।” 

তিনি আরো বলেন, “রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ডন পাটগুদাম এলাকায় এসেছেন। তাৎক্ষণিক থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বিএনপি পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ডনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১

নাটোরের সিংড়ায় প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা

২

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

৩

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

৪

বগুড়া সিটি কর্পোরেশনে ওয়ার্ড বিন্যাসে তীব্র অসামঞ্জস্যতা

৫

বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

৬