ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ জানুয়ারি, ২০২৫ ০৬:০৪ পিএম

বেক্সিমকোর বন্ধকি শেয়ার বিক্রি করে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে : শ্রম উপদেষ্টা

সংগৃহীত,বেক্সিমকোর বন্ধকি শেয়ার বিক্রি করে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে : শ্রম উপদেষ্টা

বেক্সিমকোর দুটি প্রতিষ্ঠানের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো বিষয়ক ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোকে ঋণ দেয়ার ক্ষেত্রে রিজার্ভ জালিয়াতির চেয়েও বড় ঘটনা ঘটেছে বলে মনে করি আমরা।’

তিনি বলেন, বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে পাঁচ মাস ধরে বেতন না পাওয়া বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিশোধ করা হবে।

ড. সাখাওয়াত বলেন, বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে অস্তিত্বহীন ১৬টি প্রতিষ্ঠানের বিপরীতেই ঋণ নেয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা।
 

আরও পড়ুন

এ ছাড়া ইতঃপূর্বে নেয়া বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালককে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য,৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেক্সিমকো লিমিটেডের মালিক ও হর্তাকর্তারা গা ঢাকা দেন এবং অনেকেই গ্রেফতার হওয়ায় কার্যত পাঁচ মাস ধরে বেতন দিতে পারছে না বেক্সিমকো লিমিটেড।

এখন পর্যন্ত সরকারের তহবিল থেকে ২২৩ কোটি ৪৩ লাখ টাকা প্রদান করা হয়েছে যার মাধ্যমে চার মাসের বেতন দেয়া হয়েছে। এখনও পাওনা প্রায় ৬০০ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

১

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র পুশ ইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

২

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে হ্যাটট্রিক হাসান মাহমুদের

৩

জিআই পণ্য ঐতিহ্যের কলাইয়ের রুটি

৪

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, আশুতোষ ও সৌরভ 

৫

মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

৬