ভিডিও মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ জানুয়ারি, ২০২৫ ০৪:২৬ পিএম

আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এবাদত হোসেনের ফুল লেন্থের বল লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে থাকা মিরাজও অনেকটা জায়গা ছেড়ে খেলতে চাইলেন বলটাকে। বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই। 

তবে বিপত্তি বাধে এরপরেই। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। বরং পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। তামিম ইকবাল-এবাদত সবাই এগিয়ে এসেছেন। মাঠে একপর্যায়ে ডেকে আনা হয় ফিজিও। কিন্তু সেখানেও সুস্থ করা যায়নি খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজকে। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। মিরাজকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে চড়ে। 

এবাদতের জন্য এই উইকেট অবশ্য বিশেষ কিছুই। ২০২৩ সালে এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন বেশ অনেকটা দিন। ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সেখানে নিয়মিত উইকেটও পেয়েছেন। তবে বিপিএলের মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই। আর সেটাকে রাঙিয়েও রেখেছেন তিনি। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদতের সেই চিরচেনা স্যালুট। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় ওজনে কম ও বিএসটিআই সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরের মির্জাপুর-জোড়গাছা সড়কের বেহাল দশা

বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ, বাবা খালাস ছেলের ১৪ বছর কারাদন্ড

পাবনার চাটমোহরে কৃষক রোপা আউশে ঝুঁকেছে, ফলন ভালো, খরচ কম

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যাকান্ডে জড়িতরা অধরা

বগুড়ার শিবগঞ্জে ছাত্রলীগ নেতা পাইলট গ্রেফতার