ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৫ ০৮:০৮ পিএম

তথ্য উপদেষ্টা

ফেব্রুয়ারির শুরুতেই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু

সংগৃহীত,ফেব্রুয়ারির শুরুতেই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী মাসের (ফেব্রুয়ারি) শুরুতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।

আরও পড়ুন

শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

জুলাই গণঅভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছর প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গাড়ির কালো ধোঁয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

১

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

২

বগুড়ার আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ঘুষ নেয়ায় তোলপাড়

৩

কুড়িগ্রামে মাটির নিচে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

৪

বগুড়ার সোনাতলায় বিস্তীর্ণ মাঠ জুড়ে মরিচ চাষ

৫

সিরাজগঞ্জের তাড়াশে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা ভবনটি অকার্যকর

৬