ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:১৭ সকাল

জাপানে সুদের হার বাড়লো ১৭ বছরে সর্বোচ্চ

সংগৃহিত,জাপানে সুদের হার বাড়লো ১৭ বছরে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) চলতি বছরে তৃতীয়বারের মতো সুদের হার বাড়িয়েছে। এই দফায় ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে নীতিগত সুদের হার ০.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি গত ১৭ বছরের মধ্যে জাপানে সর্বোচ্চ সুদের হার।

২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের আগে শেষবার জাপানে ০.৫ শতাংশ সুদের হার কার্যকর ছিল। বিওজে গত বছরের মার্চ মাসে নেতিবাচক হার থেকে ইতিবাচক ০.১ শতাংশে উন্নীত করার মাধ্যমে নীতিগত স্বাভাবিকায়নের প্রক্রিয়া শুরু করেছিল। জুলাই মাসে তা বাড়িয়ে ০.২৫ শতাংশে উন্নীত করা হয়।

জাপানের কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের লক্ষ্য, দেশীয় অর্থনীতিকে সমর্থন দেওয়ার পাশাপাশি ডলারের বিপরীতে ইয়েনের অবমূল্যায়ন রোধ করা।

আরও পড়ুন

গত দুই সপ্তাহ ধরে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মন্তব্যের মাধ্যমে জানুয়ারিতে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ গ্রহণ না করলে ইয়েনের মান ডলারের বিপরীতে আরও ব্যাপকভাবে কমে যেতো।

বিওজে তাদের আউটলুক রিপোর্টে মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়িয়েছে। ২০২৫ অর্থবছরের জন্য মূল মূল্যস্ফীতি ২ দশমিক ৪ শতাংশ এবং ২০২৬ অর্থবছরের জন্য ২ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর

বগুড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দেশের ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া পৌরসভা, এবার উন্নয়ন বৈষম্য থেকে মুক্তি চান বর্ধিত এলাকার মানুষ

বগুড়ায় ফ্যানের বক্সে মিলল ৩২শ’ পিস ইয়াবা গ্রেফতার ১

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত