ভিডিও সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ জানুয়ারি, ২০২৫ ১২:৩২ পিএম

ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক

ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে আবারও চালু টিকটক,

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পূর্বে ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেয়ার পর তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন।

স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় টিকটক। এর আগে, গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন।

আরও পড়ুন

কিন্তু টিকটক নিষিদ্ধ করার একটি আইন গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপর চরম অনিশ্চয়তা দেখা দেয়। কেননা, আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ পদে নিয়োগ দেবে বিকেএসপি, ৫০ বছরেও আবেদনের সুযোগ

১

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

২

চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ভটভটি চাপায় গৃহবধূ নিহত

৩

বগুড়ার গাবতলীর দুর্গাহাটা কলেজে কমিটি ও অধ্যক্ষ নিয়ে বিরোধ, ব্যহত হচ্ছে পাঠদান

৪

দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

৫

বগুড়ায় সরকারি হাসপাতালের পাশেই বেসরকারি চিকিৎসাকেন্দ্রের ছড়াছড়ি

৬