ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৫ ১১:১০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শীত আসতেই শুরু হয়ে যায় চলনবিলাঞ্চলের তাড়াশ উপজেলায় সুস্বাদু খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরির মৌসুম। তাড়াশ অঞ্চলের এঁটেল মাটির খেজুর গাছের রস খেতে মিষ্টি ও সুস্বাদু তেমনি খেজুর গুড়ের রঙ এবং স্বাদ অন্য অঞ্চলের গুড়ের চাইতে সম্পূর্ণ আলাদা। যার দরুণ তাড়াশ এলাকার গুড়ের সুনাম রয়েছে দেশজুড়ে।

যা এখন অনেকটাই বাণিজ্যিক রুপ ধারণ করেছে। তাড়াশ এলাকার মানুষেরা শীতের দিনে জামাই মেয়েসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে এনে খেজুরের রসের পিঠা খাওয়ানোর আয়োজন করে থাকে। নতুন ধান বাড়িতে আসার সাথে সাথে গ্রামগুলোতে খেজুরের রসের পিঠা খাওয়ানোর ধুম পরে যায়। সেই সাথে বাড়ে গুড়ের চাহিদা। গত মঙ্গলবার সকালে সরেজমিন তাড়াশ উপজেলার কাস্তা গ্রামে গিয়ে দেখা যায়, তিন গাছি গুড় তৈরি করছেন। কাজের ফাঁকে কথা হয় তাদের সাথে।

গাছি মো. ইসাহাক আলী জানান, ভোর ৪টায় খেজুর গাছ থেকে রস নামিয়ে ভোর ৫টার মধ্যে চুলায় রস জ্বাল দেয়া শুরু হয়। প্রায় একঘন্টা জ্বাল দিয়ে তৈরি করা পাটালি, দানা, ঝোলাগুড়সহ নানা প্রকারের সুস্বাদু গুড়। তিনি আরও জানান, গত কয়েক বছরের তুলনায় এবার আমন ধানের জমিতে জ্বালানি (নারা) পাওয়া যাওয়ায় আমাদের সুবিধা হচ্ছে। প্রতিকেজি গুড় পাইকারি ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে গুড় কিনে নিয়ে বিক্রি করে বিভিন্ন হাট-বাজারে।

আরও পড়ুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, তাড়াশ উপজেলায় শত বছরের ঐতিহ্যর অংশ হয়ে সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ২৫ হাজার খেজুর গাছ। তবে বর্তমানে খেজুরের গাছগুলোকে নির্দয়ভাবে প্রতিনিয়ত নিধন করা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে রসনাবিলাসী এসব খেজুরের গুড়ের প্রিয় মানুষেরা খেজুরের গুড় পাবে কিনা সন্দেহ রয়েছে। তবে খেজুর গাছ বৃদ্ধিতে ও গাছের সঠিক পারচর্যা করতে গাছিয়াদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১

যমুনা নদীর ভাঙনে ঝুঁকিতে ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র

২

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৩

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের নিয়োগ, এসএসসি পাসেই চাকরির সুযোগ

৪

একাত্তরের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে : শিবির সভাপতি সাদ্দাম

৫

বালি আন্তর্জাতিক অলিম্পিয়াডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর সাফল্য

৬