ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৫ ০৫:৫৪ পিএম

বিশ্ব বাজারে পাম ও জ্বালানি তেলের দাম কমেছে

সংগৃহীত,বিশ্ব বাজারে পাম ও জ্বালানি তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে পাম অয়েলের দাম কমতে শুরু করেছে। এর কারণ হলো সয়াবিন তেলের চাহিদা বেড়েছে। ফলে খারাপ আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন কমা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছিল তাতে স্বস্তি ফিরবে।

পাম অয়েল অনেক খাদ্যপণ্যে ব্যবহৃত হয়। এটির মালয়েশিয়ান বেঞ্চমার্কের বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতি টনের দাম কমে দাঁড়িয়েছে চার হাজার ১৬৬ রিংগিট বা ৯২৫ ডলার।

ডিসেম্বরে ভারত পাঁচ লাখ টন পাম অয়েল আমদানি করে। যা নভেম্বরের চেয়ে ৪১ শতাংশ কম।

ভারতের সরকার ও শিল্প কর্মকর্তারা জানুয়ারিতে পাম তেলের আমদানি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

আরও পড়ুন

এদিকে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৫০ সেন্ট কমে ৮০ দশমিক ৭৯ ডলার হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৮০ সেন্ট কমে ৭৭ দশমিক ৮৮ ডলার হয়েছে।

সূত্র: নিক্কেই এশিয়া, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে গভীর রাতে কলেজবাসে আগুন

১

অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে : রাষ্ট্রপতি

২

বরখাস্তই হচ্ছন ম্যানইউ কোচ ক্যারিক

৩

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

৪

ইরান যুদ্ধের জেরে এবার অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

৫

গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি

৬