ভিডিও মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৫ ০৪:৪০ পিএম

কংগ্রেস ভবনে অভিষেক হবে ট্রাম্পের

কংগ্রেস ভবনে অভিষেক হবে ট্রাম্পের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সোমবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই জানান, ঠান্ডা আবহাওয়ার জন্য অনুষ্ঠান কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায়, তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশজুড়ে ‘আর্কটিক ব্লাস্ট’ চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি।’

আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত। বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা থেকে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে। পূর্বাভাস বলছে, সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকবে। বাতাসের কারণে ঠান্ডা বাড়বে।

আরও পড়ুন

সাধারণত ক্যাপিটল হিলের খোলা স্থানে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়, তখন সেখানকার ক্যাপিটল মলে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়। কিন্তু এবার ভেতরে হওয়ার কারণে তা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাট সীমান্ত ঘেষা রাস্তার বেহাল অবস্থা: চরম দুর্ভোগে স্থানীয়রা

জন্মদিনে শাবনাজ, মিমি’কে কাছে পেয়ে উচ্ছ্বসিত শবনম

বগুড়ার শিবগঞ্জে বদিউজ্জামান হত্যা একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্যারোলে মুক্তি, মায়ের জানাজায় বিশ্বজিৎ হত্যা মামলার প্রধান আসামি শাকিল

আজ নিথর মাহবুবের জন্মদিন