ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৫ ১০:৫৫ এএম

দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি, ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে। সব ঠিক থাকলে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, একইসঙ্গে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।

আরও পড়ুন

সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল টেম্পারিংয়ে বোতলের ছিপি ব্যবহার করত পাকিস্তান : শোয়েব আখতার

১

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম

২

বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত

৩

আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী সোহানা সাবা 

৪

২৮ নভেম্বর রাজশাহী আসছেন মিজানুর রহমান আজহারী

৫

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

৬