ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৪ সকাল

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় সরকার

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় সরকার, ছবি: সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্র্বতী সরকার। চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত। শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে, মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প