ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০২৫ ০৮:৫৯ পিএম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী গ্রাহকসেবার ক্যাম্পেইনের উদ্বোধন

গ্রাহক সেবায় নতুন মাত্রা, সমৃদ্ধ হবে অগ্রযাত্রা” এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ গ্রাহক সেবা ক্যাম্পেইন ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ এবং মোঃ সিরাজুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, উর্ধ্বতন নির্বাহীগণ। ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন ব্যাংকের জোন প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইন-চার্জ এবং অন্যান্য কর্মকর্তাগণ। 

মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, ফার্স্ট ইসলামী ব্যাংক শরীয়াহর উদ্দেশ্যের আলোকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যাংকিংয়ের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ-পেশা-অঞ্চল নির্বিশেষে সকল মানুষের নিকট কল্যাণধর্মী ব্যাংকিং সেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এই বিশেষ গ্রাহকরসেবা ক্যাম্পেইনের মাধ্যমে শরীয়াহসম্মত বিভিন্ন ডিপোজিট ও বিনিয়োগ প্রোডাক্ট ছাড়াও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

১

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

২

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৩

২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য করতোয়া, ইছামতি ও গজারিয়া নদী উদ্ধারে ১,০৯৪ কোটির মহাপরিকল্পনা

৪

অনলাইন জুয়া ও মাদকের বিস্তার থেকেই কিশোর গ্যাংয়ের উৎপত্তি- অতি:পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া

৫

কর্মকর্তাদের কড়া ভাষায় শাসালেন এমপি

৬