ভিডিও বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জানুয়ারি, ২০২৫ ০৮:৫১ পিএম

মিডল্যান্ড ব্যাংক এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর 

নিলফামারী জেলার উত্তরা ইপিজেড-এ অবস্থিত সনিক গ্রুপের প্রধান কার্যালয়ে বিগত জানুয়ারী ১২, ২০২৫ তারিখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ -এর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন (এমসিএম) সেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ সনিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। উইন চ্যাম্পযি়ন (বডি)ি লমিটিডে একটি বদিশেী বনিযি়োগ হোল্ডংি কোম্পানি হসিাবে ২০১৮ সালে প্রতষ্ঠিতি হয়ছেলি৷ এটি প্রাথমকিভাবে ব্যবসা, নর্মিাণ এবং উত্পাদন র্কাযক্রমে নযিুক্ত এবং উইনলি হারবার লমিটিডেরে সর্ম্পূণ মালকিানাধীন একটি সহায়ক সংস্থা।
মিডল্যান্ড ব্যাংক -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ মিঃ- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সনিক গ্রুপের চেয়ারম্যান বেঞ্জামিন চি ইউ ওং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা চুক্তির আওতায় ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ তাদের প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)” অ্যাপ্লিকেশন ব্যবহার করবে।

আরও পড়ুন

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খান, ভাইস প্রেসিডেন্ট মাজিদুল হক পাটোয়ারী, এফআরএম, সিনিয়ার এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসিবুর রহমান এবং ইউন চ্যাম্পিয়ন (বিডি) লিঃ মিঃ-এর ডিরেক্টর সু ইয়ংবউ, এ্যাসিস্টেন্ট ম্যানেজার-ফাইন্যান্স শোয়েব আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ২৫

নওগাঁর রাণীনগরে র‌্যাবের অভিযানে জাল টাকা উদ্ধার গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোনসহ গ্রেফতার ৩