ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ০৭:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে অর্থদণ্ড। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের দু’টি ফার্মেসিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং এন্টিবায়োটিক বিক্রয় রেজিস্টার না রাখায় বড় ইন্দারা মোড়ের জাহান ফার্মেসিকে ৪ হাজার ও নতুন বাসস্ট্যান্ড এলাকার শাকিল ফার্মেসিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।

এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের সহকারী লাইসেন্সিং অফিসার জেএম নাহিদ নাহিয়ানসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ফার্মেসি দুটিকে অর্থদণ্ড করা হয় বলে জানিয়েছেন অভিযানের সাথে থাকা জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের অফিস সহকারী সুলাইমান কবির।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ চিকিৎসা শেষে শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

১

ফের হামলা হলে ইরানের আঘাত হবে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো : আরাগচি

২

আট জেলায় পাসের হার ও মেধায় এগিয়ে রাজশাহী, এবারও দ্বিতীয় বগুড়া 

৩

চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু

৪

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

৫

বিরোধীদলের লং মার্চ কর্মসূচি জনগণের কাছে অগ্রহণযোগ্য : রিজভী

৬