ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ০৬:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ময়লার ট্রাক্টরের চাপায় মো. আল-আমিন মিয়া (৩৫) নামে এক পরিছন্নতা কর্মী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিক পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লা ডাম্পিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাক্টরচালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন।

নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রতিদিনের ন্যায় ময়লার ট্রাক্টরে করে পৌর এলাকার ছয় বাড়িয়া এলাকায় যান আল-আমিন। ট্রাক্টর থেকে ময়লা অপসারণ করার সময় চালক ট্রাক্টরটি পেছনে নেওয়ার সময় এর নিচে চাপা পড়েন পরিচ্ছন্নতা কর্মী আল-আমিন। আশঙ্কাজনক অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নায়েব আলী নামে পৌরসভার এক পরিছন্ন কর্মী জানান, সকালে সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়াতে যান। সেখানে ময়লা ট্রাক্টর থেকে নামানোর জন্য ট্রাক্টরটি যখন পিছনে দিকে নিচ্ছিল, তখন আলামিনের পা চাকার নিচে পড়ে যায়।

নিহত আল-আমিনের ছোট ভাই নাঈম বলেন, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। হাসপাতালে এসে দেখি আমার ভাই মারা গেছে। আমার ভাইয়ের পাঁচটি সন্তান আছে। তারা কীভাবে কি করবে। পৌরসভা কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তারা যেন আমার ভাইয়ের পরিবারকে সহযোগিতা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছরে সর্বোচ্চ ১৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ৫

রংপুরের বদরগঞ্জের ভাড়ারদহ বিল কচুরিপানার দখলে : পানিপাড়ে মাদকসেবীদের আড্ডা

সমালোচনার জবাব দিলেন রাশমিকা

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনালী আঁশে ফিরছে সুদিন, দিনাজপুরের ফুলবাড়ীতে পাটের দামে খুশি কৃষক

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬   ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের