ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ জানুয়ারি, ২০২৫ ০৩:৪৩ পিএম

সুখে থাকার মন্ত্র জানালেন অপু বিশ্বাস

সুখে থাকার মন্ত্র জানালেন অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর তার সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকটাই অনুমেয় তাদের ভক্ত-অনুরাগীদের। তবে তিনি মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যে কোনো ব্যাপারেই প্রত্যাশা থামাতে হবে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সুখে থাকার করণীয় প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমার কাছে মনে হয় যে, সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয়, তা হলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশা না বাড়িয়ে কিংবা প্রত্যাশা না রাখাই ভালো। অপু বিশ্বাসের এমন কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার ভক্ত-অনুরাগীরা সহমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করেন।

আরও পড়ুন

২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় অভিনেত্রী অপু বিশ্বাসের। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নিয়মিত হন তিনি। এরপর থেকেই ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকেন অপু বিশ্বাস। ২০১৭ সাল পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অভিনেত্রীর। পরে শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান ও বিচ্ছেদ নিয়ে নানা বিতর্কে জড়ান এই অভিনেত্রী। মাঝে নায়িকা বুবলীর সাথে দ্বন্দ্বে জড়িয়েও বেশ আলোচনায় থাকেন অপু বিশ্বাস। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ডাকাতসহ গ্রেফতার তিন

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া!

বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধুর আত্মহত্যা

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জনতা ব্যাংক পিএলসি’র ৯০২তম বোর্ড সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের সময়ের দুর্নীতি নিয়ে দুদকের মাথাব্যথা নেই : আসিফ মাহমুদ