ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০২৫ ১১:৪১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়। যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও চালকরা গন্তব্যে পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ ফোনে স্বজনদের বলছেন, যানজট ছাড়লেই এসে পড়বো। চিন্তার কারণ নেই। সাংবাদিকের কথা হয় বাসচালক কুরবান আলীর সঙ্গে। তিনি বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেলো। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো।তবে যানজটের কারণ জানেন না ট্রাকচালক শফিক। তিনি বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। কিন্তু কী কারণে যানজট, তা জানি না।এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, ধীরগতিতে যানবাহন চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২