ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০২৫ ১০:৫৫ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গাছ থেকে পড়ে ফরহাদ  হোসেন (৪৯) নামে এক গাছির মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ উপজেলার সগুনা ইউনিয়নের দিঘিসগুনা গ্রামের মসির সরকারের ছেলে।
গতকাল শনিবার তাড়াশ-রানিরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় এই ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন তার শ্বশুরবাড়ি দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে থাকতেন। সেখানে তিনি কৃষিকাজ ও গাছ কাটার কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার গাছ কাটার জন্য বেরখালি এলাকায় যান।

আরও পড়ুন

গাছের ডাল কাটার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, বগুড়ার মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

১

বগুড়ার ধুনটে গোসাইবাড়ি হাটে খাস আদায়ের অর্থ লুটের অভিযোগ, রাজস্ব হারাচ্ছে সরকার

২

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

৩

দেশের প্রথম ছানিমুক্ত জেলা হবে সিরাজগঞ্জ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

৫

যুক্তরাষ্ট্রে ‘আন্ধার জয়’ নিয়ে হৃদি হক

৬