ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৬ দুপুর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত স্মার্টফোন ও ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাচালানকৃত স্মার্টফোন ও ফেনসিডিল জব্দ। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ও চোরাচালানকৃত ১৬টি ভারতীয় স্মার্টফোন ও চার বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে মনাকষা বিওপি দূর্লভপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আজ রোববার (১২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়।

আরও পড়ুন

৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মনির-উজ-জামান বলেন, জব্দকৃত মালামাল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি চলমান বলেও জানান অধিনায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের