ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৬ দুপুর

৩ নার্স সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অবহেলায় আয়ান ইসলাম নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সে গোমস্তাপুরের রহনপুর পৌর মুক্তাশা হলপাড়া এলাকার আমিন আলির ছেলে।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে শিশুটির মৃত্যুর পর হাসপাতালে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুটির স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত তিন নার্সকে সাময়িক বরখাস্ত করলে পরিস্থিতি শান্ত হয়। শিশুর বাবা এ ব্যাপারে গোমস্তাপুর থানাতেও লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ বলেন, গত বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শিশুটি ডায়ারিয়াজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গতকাল শুক্রবার রাত থেকে অবস্থা আরও খারাপ হতে থাকে। এ অভিযোগের ভিত্তিতে আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন নামের তিন নার্সকে কর্তব্য থেকে বিরত রাখা হয়েছে (সাময়িক বরখাস্ত)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে এ ব্যাপারে তদন্তভার দেয়া হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্তানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ