ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ০৮:৩৭ পিএম

নওগাঁর রাণীনগরে ৩টি গরু চুরি

নওগাঁর রাণীনগরে ৩টি গরু চুরি। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আজ শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে এক চাতাল ব্যবসায়ীর গরুর শেড থেকে ৩টি গরু চুরি হয়েছে। উপজেলার কুজাইল পূর্ব গ্রাম থেকে এই চুরির ঘটনা ঘটেছে।

ভূক্তভোগীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি উপজেলায় গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলছে। এখন পর্যন্ত এই চক্রকে শনাক্ত করতে পারছে না পুলিশ। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল পূর্ব গ্রামের বয়লার চাতাল ব্যবসনায়ী মোয়াজ্জেম হোসেন ধান চালের ব্যবসার পাশাপাশি কিছুটা শখের বসে চাতালের একপাশে একটি গরুর সেড নির্মাণ করে মোটা-তাজা করে বিক্রি করতো।

আরও পড়ুন

আজ শনিবার (১১ জানুয়ারি) গভীররাতে ওই সেড থেকে দু’টি বিদেশি গাভী ও একটি বকনা বাছুর চুরি করে নিয়ে যায়। ৩টি গরু চুরি হয়েছে যার অনুমান বাজারমূল্য ৫লাখ টাকা।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার ঘরে আগুন

২

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের মধ্যাহ্নভোজ বৈঠক

৪

ফ্লাইটের আগে মদ্যপ অবস্থায় পাইলট আটক

৫

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ

৬