ভিডিও রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ জানুয়ারি, ২০২৫ ০৭:১৪ পিএম

পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর দেশে ফিরতে পারবে না : রফিকুল ইসলাম খান

পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর দেশে ফিরতে পারবে না : রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই জনআকাঙ্খা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারও ঐতিহাসিক  ভূমিকা পালন করতে হবে।

আল্লাহ ও জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এই জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানি দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

আজ শনিবার (১১ জানুয়ারি) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথি ও সদস্যদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও জামায়াতের বগুড়া অঞ্চল প্রধান অধ্যাপক নজরুল ইসলাম।

আরও পড়ুন

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক এবং সাবেক ছাত্রনেতা হেদাইতুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আলমগীর হোসাইন, সাবেক শিবির নেতা মিজানুর রহমান, নুরুল আমীন সরকার, আব্দুস সালাম তুহিন, আনিছুর রহমান, অধ্যাপক রফিকুল আলম, মো. সেলিম রেজা, আব্দুল কাদিম, আলাউদ্দীন সোহেল, আল আমিন, আজগর আলী, ইকবাল হোসেন, এড. নুরুল ইসলাম আকন্দ, মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, যেই ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। যতই উঁকিঝুঁকি মারুক পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনই দেশে ফিরতে পারবে না। এমনকি যারা ইসলামি আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন তারা কোনদিনও সফল হতে পারবে না।

আগামী দিনে এই জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক আড়াই হাজারের বেশি নেতাকর্মীর এই মিলনমেলা শেষে বর্ণাঢ্য র‌্যালি বগুড়া শহর প্রদক্ষিণ করে। বিকেলে জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের সবুজ চা পাতার ভালো দাম পেয়ে খুশি চাষিরা

পাবনার মোবারকপুর হতে চলেছে উত্তরাঞ্চলের প্রথম গ্যাসক্ষেত্র

ভাদ্রের ভ্যাপসা গরমে জীবনযাত্রায় বিপর্যয়, এ অবস্থা চলবে মাসের শেষ পর্যন্ত

অবাধ তথ্যই দিতে পারে দুর্নীতি মুক্ত দেশ- বগুড়া সিটি প্রশাসক স্বাধীন

দিনাজপুরের কাহারোলে চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

নওগাঁর বদলগাছীতে পেট্রোল ছুড়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গ্রেফতার ১