ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৫, ১১:৪৭ দুপুর

বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের আলীকদম  সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার নয়া পাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় অবৈধ অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গাকে আটক করে বিজিবির সদস্যরা। শনিবার ভোরে একটি ট্রাক প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেলে করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করে আলীকদম বিজিবির সদস্যরা।

আরও পড়ুন

এ সময় অনুপ্রবেশকারীদের সহযোগিতার জন্য ৫ জনকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং রোহিঙ্গাদের পুশব্যাক করে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

জামায়াত আমির চাইলে সেই চিঠি জনসম্মুখে প্রকাশ করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় ওসির চাঁদাবাজি ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

কাতার থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ