ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৯:২৩ পিএম

সিরাজগঞ্জে জালনোটসহ যুবক আটক

সিরাজগঞ্জে জালনোটসহ যুবক আটক। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়দৌলতপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসান আলী উপজেলার রসুলপুর কলাতলা গ্রামের চাঁদ আলী শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ১ হাজার টাকার জালনোট দিয়ে ওই যুবক পান ও সিগারেট কেনার চেষ্টা করে। এ সময় দোকানদার ১ হাজার টাকার নোটটি জাল বুঝতে পেরে অন্য নোট দিতে বললে ওই যুবক আরেকটি নোট দেয়। সেটাও জাল ছিলো। বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকে আটক করে নিয়ে যায়।

আরও পড়ুন

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, জাল টাকার নোটসহ ওই যুবকে স্থানীয়রা আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১

ডব্লিউএইচও’র স্বীকৃতি পেল ভারতের প্রথম এইচপিভি টিকা

২

ভোলা-চরফ্যাশন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বাবা-মা

৩

আইপিএলে প্রথমবার কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

৪

মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

৫

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন

৬