ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৭:৪৩ পিএম

বগুড়ার ধুনটে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বগুড়ার ধুনটে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইউনুছ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্টো-ন ১৯-৩০৭৪) জব্দ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইউনুছ আলী ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ইউনুছ আলী আন্ত:জেলা ডাকাত দলের সর্দার। গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউনুছ আলী ও তার সহযোগীরা একটি পিক-আপ ভ্যান নিয়ে ধুনট-চিকাশি পাকা সড়কের হায়রানী বিল এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

এ সময় সংবাদ পেয়ে থানার টহল পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্য ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়ে। তবে পিক-আপ থেকে ইউনুছ আলীকে আটক করা হয়।

আরও পড়ুন

এ সময় পিক-আপ তল্লাশি করে চাপাতি, কাটার মেশিন, রশিসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই নয়ন কুমার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস

ক্লাব ফুটবলে ফিরেই নেইমারের জোড়া গোল

ছেলেরা শুধু চাকরি চায় আর ঠিকাদারি করতে চায় : মির্জা ফখরুল

আমাকে ছেড়ে দেন, আমার ড. ইউনুসের কিস্তি আছে : রিকশা চালক