ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৫ ০৫:৩৬ পিএম

নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এসব পণ্যের বাজারমূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

আরও পড়ুন

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পানিহাতি তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টন ভর্তি ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১টি শাড়ি, ১০টি বড় লেহেঙ্গা, ৪টি ছোট লেহেঙ্গা, একটি ফেন্সি গাউন, একটি ফেন্সি লেহেঙ্গা জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বলেন, ‘চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। পাশাপাশি সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল হ্যাক ও স্বাক্ষর জাল নিয়ে এমপিদের চিফ হুইপের সতর্কতা

বরিশালে পুলিশ হেফাজতে মাদকসহ আটক নারীর মৃত্যু

এমপিদের ফোন নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু: নতুন আক্রান্ত ১১৯৪ 

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের সৌজন্য রাষ্ট্রদূতের সাক্ষাৎ